ডেস্ক রিেপার্ট: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন। শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউতে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন জানান, রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১৬ ডিসেম্বর রিয়াজউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ১৯ ডিসেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত সভাপতি এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
১৯৪৫ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে রিয়াজউদ্দিন আহমেদের জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি পাস করেন। স্নাতকোত্তর পাস করে ১৯৬৮ সালে পাকিস্তান অবজারভারে যোগ দেওয়ার মাধ্যমে সাংবাদিকতায় আসেন রিয়াজউদ্দিন। গণহত্যার প্রতিবাদে ১৯৭১ সালের ২৫ মার্চ অবজারভার ছাড়েন। স্বাধীনতার পর ফের দৈনিকটিতে যোগ দিয়ে ১৯৯০ সাল পর্যন্ত কাজ করেন।
১৯৭৩ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন রিয়াজ উদ্দিন আহমেদ। পরের ২৫ বছরে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সভাপতি এবং প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে সাংবাদিকতায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন। গত ২১ ডিসেম্বর তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘সত্যের সন্ধানে প্রতিদিন’, ‘আরব্য রজনী’ ও ‘পারস্য রজনী’।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments