জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী অফিস: রাজশাহী নগরীর ৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণার্থীদের মাঝে কিটবক্স বিতরণ অনুষ্ঠান হয়েছে।
বৃহষ্পতিবার ৬জুন বিকাল ৫টায় ৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আইইডির (Institute for Environment and Development) আয়োজনে ৫জন দক্ষতা উন্নয় প্রশিক্ষণার্থীদের মাঝে কাজের সরঞ্জাম প্রদান করেন কাউন্সিলর মো: নুরুজ্জামান টুকু ও বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান এবং আইপি ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: নরুজ্জামান টুকু। তিনি বলেন, আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যারা রয়েছে তারা আর যাই করুক চুরি করে না। তবে তাদের মধ্যে একধরণের আসক্তি রয়েছে। যেটি ছাড়তে পারলে তারা উন্নতির শিখরে পৌঁছাবে। আমি মনে করি যারা এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন প্রত্যেকে কোন না কোন যায়গায় কর্ম করে খেতে পারবে। যদি পরিশ্রম করে ও চেষ্টা করে হয়তো একদিন তার মাধ্যমে বড় একটি প্রতিষ্ঠান/ব্যবসা দাড়াবে। যেখানে আরো অনেক বেকার যুবক/যুবতীর কর্মসংস্থান হবে।
তিনি আরো বলেন,বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে প্রায় আদিবাসী ছেলে মেয়েরা পড়াশোনা থেকে ঝড়ে পড়ছে। আইডি (Institute for Environment and Development) সংস্থা এই সকল ছেলে মেয়েদের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এটা সত্যি প্রশংসার দাবি রাখে। একই ভাবে প্রত্যেকের উচিৎ এই সুযোগ লুফে নিয়ে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাবার।
আর আমি আইডিকে ধন্যবাদ জানাই আমাকে এমন সুন্দর মূহূর্তের সাক্ষি করার জন্য । আমি সবসময় প্রান্তিক পর্যায়ের মানুষদের পাশে আছি। যে কোন প্রয়োজনে সর্বদা আমাকে পাশে পাবে।
অতিথির বক্তব্যের পরেই উপস্থিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে কিটবক্স বিতরণ করেন ও সকলের জন্য আশীর্বাদ যাচনা করেন যেন তারা এগুলো নিয়ে আগামীর জীবনে কাজে লাগাতে পারে ও উন্নতি করতে পারে।
প্রসঙ্গত, আইডির (Institute for Environment and Development) উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রাজশাহীতে দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। যার মাধ্যমে প্রায় ৫২জনের মতো প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমানে কেউ নিজের প্রতিষ্ঠান দিয়েছেন । আবার কেউ বড় বড় কম্পানিতে চাকরী করছে। বর্তমানে অটো মোবাইল, সেলাই, ইলেক্ট্রিশিয়ান, স্যানিটারী ও প্লাম্বিং এবং মোবাইল সার্ভিসিং এই ট্রেডে দীর্ঘ ১বছর ধরে প্রশিক্ষণ নিয়েছে ৫জন প্রশিক্ষণার্থী। তাদের সহায়তা স্বরুপ আইইডি (Institute for Environment and Development) টুলবক্স বিতরণ করে যাচ্ছে যেন তারা তাদের কাজের মাধ্যমে আরো উন্নয়ন করতে পারে ও নিজে প্রতিষ্ঠিত হতে পারে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ ন ...
জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী: রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক তথ্য জালিয়াতি, অডিট প্রতিবেদন টেম্পারিং এবং জাল সনদের ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
সব মন্তব্য
No Comments