স্টাফ রিপোটার : জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী। অনেকেই বলেছেন এরশাদ নেই, রংপুরে জাতীয় পার্টিও নেই। তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রমাণ হয়েছে, জাতীয় পার্টি এখনো অনেক জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ^াস করে। মানুষের বিশ্বাস শুধু জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে। দেশের মানুষ এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। আমরা গণমানুষের প্রত্যাশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর এক কর্মী সভায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, এসএম হাশেম, মাহফুজ মোল্লা, আসলাম, মোহাম্মদ আলী, ইব্রাহীম খান, আবুল বাশার, রফিকুল ইসলাম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments