উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার ২নং ওয়াড বিএনপির উদ্দ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ ফেব্রুয়ারী )সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্টান্ডে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক সরদার, মোঃ গিয়াস উদ্দিন আকন, মোঃ সোহেল হাওলাদার, মোঃ বাবুল খলিফা, সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, আঃ হালিম হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ ইউসুব হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কালাম ফরাজী, মোঃ সোহেল সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম হাওলাদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আলমঙ্গীর হোসেন হাওলাদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল হোসেন সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ ছবুর হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় বিএনপির নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খানসহ বক্তারা বলেন, আওয়ামীলীগের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।যে খননেই আওয়ামীলীগ সেখানেই প্রতিরোধ।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments