পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চলছে পবিত্র মাস মাহে রমজান। রমজান উপলক্ষে প্রথম রোজা থেকে নগরীর দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে নগরীর বিনোদপুর এলাকার প্রায় ৫ শতাধিক পথচারীদের হাতে উন্নত মানের ইফতার তুলে দেন তিনি।
ইফতার বিতরণ শেষে ডা. অর্ণা জামান বলেন, প্রতিবছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকে আমরা ইফতার বিতরণ করছি। আমার কাছে মনে হয়, রাজশাহী শহরের মানুষ আমার পরিবারের মতো। আমি একটু ভালো খাবো আর আমার পরিবারের সদস্যরা খাবে না, আমি সেটা মেনে নিতে পারব না। তাই চেষ্টা করছি সাধ্যমতো তাদের হাতে ভালো কিছু খাবার তুলে দেওয়ার।
সেই সাথে এমন মানবিক কার্যক্রমে ছাত্রলীগের তরুণ নেতৃবৃন্দের অংশগ্রহণকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, ছাত্রলীগের মতো অন্যান্য রাজনৈতিক সংগঠনসহ যারা বিত্তবান রয়েছে তারাও নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে সমাজের সকলেরই উপকার হবে।
ইফতার বিতরণকালে মতিহার থানা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সৌরভ শেখসহ থানা,ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments