স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও ভোট–পরবর্তী দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির দাবি, গত দুই দিনে দেশের অন্তত ৩০টি জেলায় দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে সংস্থাটির প্রতিনিধিরা জানান, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রতিপক্ষের বাড়িঘরে হামলার মতো ঘটনাগুলো নির্বাচন–পরবর্তী সময়ে বেশি ঘটেছে।
এইচআরএসএস জানায়, সহিংসতার অধিকাংশ ঘটনা স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনী ফলাফল ঘিরে উত্তেজনা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। কিছু এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলার অভিযোগও পাওয়া গেছে। আহতদের মধ্যে সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী এবং কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটি অবিলম্বে সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে তারা সব রাজনৈতিক দল ও সমর্থকদের সংযম প্রদর্শনের আহ্বান জানায়।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক অংশগ্রহণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর এই সহিংসতার ঘটনাগুলো উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments