আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লায় নিহতের বাবার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমানি ওই এলাকার আহিজল হক ওরফে অহি’র মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে একি উপজেলার চককাউরিয়া গ্রামে খলিলুর রহমানের সাথে আসমানির পারিবারিক ভাবে বিবাহ হয়। এরপর থেকে আসমানি তার স্বামী ও মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি গ্রামে বাবার বাড়িতে আসে। মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যায়। এসে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঘরের ধর্ণার সাথে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তার বাবার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর। পুলিশ ঘটনাস্থল থেকেআসমানির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারে না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আসমানির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments