ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সীমান্তে মায়ানমারের শেল হামলায় বাংলাদেশ শান্তি পরিষদ তীব্র নিন্দা জানিয়েছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ ২১ সেপ্চেম্বর ‘বিশ্ব শান্তি দিবস’ উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জনাব মোজাফ্ফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের সভাপতিমল্ডলীর সভায় এ বিষয়ে এক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে বলা হয়, মায়ানমার এবং রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করা বাংলাদেশসহ এই অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করতে সাম্রাজ্যবাদী শক্তির তৎপরতা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।
সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক এই পরিস্থিতিকে তার আঞ্চলিক ও আন্তর্জাতিক চক্রান্তের খেলায় ব্যবহার করার প্রয়াস সম্পর্কে জনগণকে সর্তক রাখার জন্যও এই সভা আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ভূখন্ডকে ব্যবহার করে যে কোন ধরনের জঙ্গীবাদী তৎপরতাও এদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি বলে শান্তি পরিষদ মনে করে।
প্রস্তাবে আরো বলা হয়, বাংলাদেশ সীমান্তে মায়ানমার বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ শেল হামলা এবং মানুষ হত্যা খুবই নিন্দনীয় ঘটনা। প্রস্তাবে আরও বলা হয়, এই হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম আঘাত এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি ভয়ানক হুমকি। এই পরিস্থিতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবী করে। সে জন্য বাংলাদেশ সরকারকে কুটনৈতিক উদ্বেগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই লক্ষ্যে জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রস্তাবে মিয়ানমার - বাংলাদেশ সীমান্তে বসবাসরত বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সর্বজনাব শাহজাহান খান, রাশেদ খান মেনন এম.পি, অধ্যাপিকা মাহফুজা খানম, মুজাহিদুল ইসলাম সেলিম, এডভোকেট এস এম এ সবুর, হারুন অর রশিদ, ডা: শাহাদাৎ হোসেন, শরিফ নুরুল আম্বিয়া, এম্বাসেডর মমতাজ হোসেন, এডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments