উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গনহত্যার দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় উজিরপুর ডাকবাংলো থেকে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আল আমিন সরদার,সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে সমাপ্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments