স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলা একাডেমী ভবনে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ এর আয়োজনে আহম্মদ ফয়েজের লেখা ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে অনেক সংবাদপত্রের ভূমিকা অবিস্মরণীয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো কোনো পত্রিকা অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে যা দুঃখজনক।
উপদেষ্টা প্রকাশক ও প্রকাশনিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বইটি আন্দোলনকারী ২৫টি দৈনিকের প্রথম পৃষ্ঠার হুবহু সংকলন যা ২০২৪ সালের রক্তক্ষয়ী গণআন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ণে একটি অনন্য প্রচেষ্টা।
প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানকে কেউ তুলে ধরেছেন ছবির মাধ্যমে, আবার কেউ গ্রাফিতি ও ভিডিওর মাধ্যমে। জাতীয় দৈনিকগুলোও ২৪ এর অভ্যুত্থানকে তুলে ধরেছেন স¦মহিমায়। ২৫টি জাতীয় দৈনিক থেকে ২৪ এর অভ্যুত্থান নিয়ে সংকলিত আহম্মদ ফয়েজের লেখা সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান অম্লান হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রকাশনা সংস্থা ‘আদর্শ’এর প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রাহমান, গ্রন্থের লেখক আহম্মদ ফয়েজ এবং কবি ও সাংবাদিক সালাউদ্দিন শুভ।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments