কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। এতে দক্ষ ১০ অশ্বারোহী অংশ গ্রহন করেছেন। বুধবার শেষ বিকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নানা সাজে সাজানো হয় দৌড়ে অংশ নেওয়া ঘোড়াগুলোকে। এমন আয়োজন দেখতে মাঠের চার পাশে হাজারো উৎসুক জনতা ছিলো অনেকটা উৎফুল্ল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরন করা হয় পুরুষ্কার।
ঘোড়ার দৌড়ে অংশ নেয়া অশ^রোহীরা জানান, দেশের বিভিন্ন স্থানে আমরা ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকি। এখানে যেসব ঘোড়া নিয়ে আসা হয়েছে এগুলো ভিন্নি ভিন্ন নাম রয়েছে। কোনটাকে যুবরাজ, পঙ্খিরাজ, সুন্দরি, ময়ুরী নামেও ডাকছে অশ^রোহীরা।
ঘোড়ার দৌড় দেখতে আসা সাইদুর বলেন, ঘোড়ার দৌড় ছিলো এক সময়ের ঐতিহ্যবাহী। কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। মাইকিং শুনে দেখতে আসলাম। মাঠে প্রচুর মানুষ এসেছে। মাঝেমধ্যে এ ধরনের আয়োজন করা ভালো। তা হলে গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মোরা জানতে পারবে।
শিক্ষার্থী মিম বলেন,ঘোড় দৌড়ের কথা গল্প শুনেছি। কখনো দেখেনি,তাই ঘোড়ার দৌড় দেখতে এলাম।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা। তিনি বলেন, গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে ঘোড়ার দৌড়ের আয়োজন করা হয়েছে। আগামীতে সবার সহযোগীতা পেলে আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করবো বলে তিনি সাংবাদিকদের জানান।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments