ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে ধারাবাহিক টার্গেট কিলিংয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান চলমান থাকলেও ব্যস্ত সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড থামছে না। রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ীরা এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন। অধিকাংশ ঘটনায় হামলাকারীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে নির্বাচনকালীন সামগ্রিক পরিবেশ নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি রাজধানীর কাওরান বাজার এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। একই সময় যশোর, চট্টগ্রাম, খুলনা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও যুবদলের নেতাকর্মী, সাংবাদিক এবং ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কয়েকটি ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দাখিল হলেও মূল শুটাররা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
বিশিষ্টজনদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি জনমনে ভীতি ও অনিশ্চয়তা বাড়াচ্ছে। দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে সহিংসতার এই প্রবণতা নির্বাচনের সময় পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে তারা সতর্ক করেছেন।
সূত্র: মানবজমিন
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments