পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুর থেকে মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, নিহত মর্জিনা উপজেলার সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের মৃত.শামসুল হকের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক রোগী ছিলেন মর্জিনা । সকালে শালবাহান গড়িয়াগছ এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যান তিনি । সেখানে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া না গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে গড়িয়াগছ গ্রামের স্বাস্থ্যকর্মী (অব.) লুৎফর রহমানের বাড়ির পাশের পুকুরে ওই নারীর মরদেহ ভেসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, সন্ধ্যার সময় শালবাহান ইউনিয়নের গড়িয়াগছ গ্রামের একটি পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments