স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলো। ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। সারাদেশে লুটের উৎসবে মেতে উঠেছিলো। ছাত্রজনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর।
তিনি বলেন, দেড়যুগ যাবত ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে। জীবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী। এবারের গণঅভ্যুত্থানেও আমাদের সাড়ে চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি জনগণের দল। জনগণই সকল ষড়যন্ত্রের জবাব দিবে।
মঙ্গলবার নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহিত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
জুয়েল বলেন, আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ দল। শেখ মুজিব আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলো। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিলেন। শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। আর এই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম এবং বিএনপি ধ্বংস করার চক্রান্ত করেছিলো। এ দেশে মুনাফিকদের আর স্থান হবে না।
সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপি সংগ্রামী দল। রাজপথে লাগাতার দেড়দশক আন্দোলন করেছে। এখনও রাজপথে আছে। গণতন্ত্রের জন্য আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। আরও রক্ত দিতে প্রস্তুত। যতদিন পর্যন্ত দেশের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন আমরা রাজপথে আছি।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় সভায় ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুসহ নগর নেতারা বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের ২৬টি থানা এবং ৭১টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments