উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের শেখ সাদিকের কাছে জিম্মি অর্ধশত পরিবার। উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৯নং ওয়ার্ডের শফিকুল ইসলাম তালুকদার, শাহিন বেপারী, আলামিন বেপারী, হালিম বেপারী, মন্নান সিকদার, নূরে আলম সিকদার, ইব্রাহিম তালুকদার রুবি বেগমসহ প্রায় অর্ধশত ভুক্তভোগী পরিবার জানান ওই এলাকার মোতালেব হোসেন বেপারীর ছেলে শেখ সাদিক বেপারী, তার বাবা সোহরাব বেপারী, রাজিব বেপারী, সজিব বেপারী,সাগর বেপারীর হামলা ও মামলার শিকার হয়েছেন তারা। এরমধ্যে শফিকুল ইসলাম তালুকদারকে জমি বিরোধ নিয়ে একাধিক মামলা জড়িয়ে হয়রানি করেছে। এমনকি জমি বিরোধ মিমাংশার জন্য ২ ফেব্রুয়ারি শালিস বৈঠক হয়। ১৫ মার্চ শালিসী রোয়েদাদনামা হওয়ার পরে তা না মেনে উল্টো শালিসদার ইব্রাহিম তালুকদার,বাবুল হোসেন বেপারী, মোঃ আবুল কালাম আজাদ (বাবুল), আতিকুর রহমান (দাদন), লুৎফর রহমান,মোঃ আবু তালেব মিয়া ও রফিকুল ইসলাম রাড়ীসহ সকল শালিসদারদের বিরুদ্ধে নাটক সাজিয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করে। ইতিপূর্বে শফিকুল ইসলামের বাবা শামসুল আলম তালুকদার, মাতা রাবেয়া বেগম ও তার স্ত্রীর বিরুদ্ধে এসিড মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের হুমকীর হাত থেকে রেহাই পায়নি শফিকুল ইসলামের অবুঝ ২ শিশু। তাদেরকেও বিভিন্ন ভয়ভীতির হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে শফিকুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে একই এলাকার শাহিন বেপারী প্রতিবাদ করলে তাকে শেখ সাদিক ও তার ভাই রাজিব, সজিব, সাগর ও তার বাবা সোহরাব মিলে শাহিনকে তার দোকান থেকে ধরে আনতে যায়। স্থানীয়দের হস্তক্ষেপে মিশন ব্যর্থ হয়। তবে পরবর্তীকালে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে। এ ছাড়াও শেখ সাদিক স্কুলে যাওয়া আসার পথে একাধিক শিক্ষার্থীদেরকে ইভটিজিং করে। এ বিষয়ে ওই এলাকার আলামিন বেপারীর ছেলে আসলাম বেপারী ৩ দিন পূর্বে প্রতিবাদ করলে তার উপরও হামলা চালায়। ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন শেখ সাদিক মাদক থেকে শুরু করে এলাকায় বিভিন্ন কূকর্মের সাথে জড়িয়ে পড়েছে। এলাকায় সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার, জুলুম আর অপরাধের মাত্রা চরমে পৌছেছে শেখ সাদিক গংরা। তাদের ভয়ে মুখ খুলছেনা সাধারণরা। তারা এলাকায় মূর্তীয়মান আতঙ্ক। সকল কুকর্মের হোতা হয়েও এলাকায় রাম রাজত্ব কায়েম করছে তারা। এ ব্যাপারে অভিযুক্ত শেখ সাদিকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এদিকে শেখ সাদিকের ভাই রাজিব বেপারী তার স্ত্রীকে শিকলে বেধে নির্যাতন চালাতো বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে আগামী ২৫ মার্চ শালিষ বৈঠকের দিন ধার্য করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ওই মাদকসেবী মামলাজদের কবল থেকে রেহাই পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments