ডেস্ক রিপোর্ট: সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, সরকার ‘দাম বৃদ্ধির পাগলা ঘোড়া’ ছেড়ে সাধারণ মানুষের জীবনকে তছনছ করে তুলেছে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাসের দাম বৃদ্ধি, ১৯ দিনের মধ্যে ২ বার বিদ্যুৎ এর দাম বৃদ্ধি, আজ সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি, ঔষুধ, ডিটারজেন্ট, নিত্যপণ্যসহ ব্যবহার্য জিনিসের মূল্যবৃদ্ধিতে অতিষ্ট সাধারণ মানুষের জীবনকে তছনছ করে ফেলছে।
বিবৃতিতে বলা হয়, সমাজের কিছু সুবিধাভোগী মানুষের জীবনে এই মূল্যবৃদ্ধির আচড় লাগে না। অথচ এই মূল্যবৃদ্ধি প্রকৃত আয় কমে যাওয়া অধিকাংশ মানুষের জীবনে অতিষ্টতা বেড়েই চলেছে। সরকার সাধারণ মানুষের পকেট কাটতে কাটতে এখন পকেট নিংড়ানোর নীতি নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। যথাসময়ে স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি ক্ষেত্রে ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম দূর করতে পারলে আজ গ্যাসকে আমদানি নির্ভর করতে হতো না। অথচ এ দায় আজ সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে। এটা অন্যায়, অযৌক্তিক, অনৈতিক।
বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরকারী কোম্পানীর উৎপাদন বৃদ্ধি ও ঐ দামে সারাদেশে সিলিন্ডার গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পাচারের টাকা ফেরত আনা, খেলাপী ঋণ আদায় করতে উদ্যোগ না নিয়ে সরকার লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।
বিবৃতিতে মূল্য বৃদ্ধির ও লুটেরাদের পাহারাদার বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
সব মন্তব্য
No Comments