সিলেট অফিস: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর-পূর্বঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও ভূমিকম্প হানা দিয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। সোমবার ( ৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো এ খবর দিয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াটির থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবারখবর পাওয়া যায়নি।
এরআগে গত বছরের ১০ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে পরপর দুইবার ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩ মাত্রা এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments