সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পর মেলান্দহ উপজেলার চর পলিশা ও ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মেলান্দহ উপজেলার দাগি এলাকার খইমুদ্দিনের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ আলী (৫০) এবং জামালপুর পৌরসভার চন্দ্রা এলাকার রসুল মিয়ার ছেলে আনন্দ (১৯) ও একই এলাকার ফজলু মিয়ার ছেলে সাগর (১৯)।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মেলান্দহ উপজেলার চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ মারা যান। এসময় গুরুতর আহত হন তার চাচাতো ভাই সাগর। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
অন্যদিকে মেলান্দহ ব্র্যাক মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক মোহাম্মদ আলী মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। তবে মৃত্যুর বিষয়ে এখনও কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments