ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে আমন্ত্রণ জানানোর আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) ১২টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আসেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
বিএনপির তিন নেতাকে সম্মেলনে আসতে বলা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন— বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
আমন্ত্রণপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহতথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments