পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: শেখ হাসিনা দেশ ত্যাগ এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তবতীকালীন সরকারের ঘোষণা পর গত ৫ আগস্ট রাজশাহীর স্থানীয় পত্রিকা,দৈনিক সোনার দেশ,দৈনিক উপচার,দৈনিক গণধ্বনি প্রতিদিন,সাপ্তাহিক বাংলার বিবেক,নিবন্ধিত অনলাইন পদ্মা টাইমস ও বাংলার জনপদ,সিল্কসিটি নিউজ,অফিসে হামলা হয়।
একইদিন বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামনের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগসহ শুক্রবার ৯ আগস্ট রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ( বাস মালিক সমিতি) এর দখল নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের চিত্র ধারণের সময় বাংলাভিশনের ক্যামেরাপার্সন জসীমউদ্দীন,বাংলার সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুল ইসলাম বনি ও সরকার নিবন্ধিত পদ্মা টাইমস অনলাইনের ক্যামেরাপার্সন সাজ্জাদ মৃধার ওপরে চড়াও হন সংঘর্ষকারীরা।
এ সময় তাদের লঞ্চিত করে বাংলাভিশনের ক্যামেরাপার্সন জসীমউদ্দীনের ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের নেতৃবৃন্দরা।
৯ আগস্ট রাত্রি ৮টার সময় যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু।
তারা বিবৃতিতে বলেন,পত্রিকা অফিসসহ সাংবাদিকদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ও সাংবাদিকদের লঞ্চিত করে ক্যামেরা কেরে নিয়ে ভাংচুরের ঘটনা
আমরা কোন ভাবে মেনে নিতে পারি না।
এ ছাড়াও বিভিন্ন সংবাদ কর্মীদের বাজে ভাষায় গালি গালাজসহ খোঁজা খুঁজিও করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এ সকল ঘটনায় জড়িত হামলাকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানাচ্ছি। অন্যতায় সংস্থা পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অ ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তিকে টাকা ধার দেও ...
সব মন্তব্য
No Comments