স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিএনপিকে ঠেকাতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। বিএনপিকে ঠেকানো যাবে না। এই বিএনপিকে ঠেকাতে গিয়েই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপিকে ঠেকানোর দুঃসাহস দেখাবেন না।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপিকে ঠেকানো মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
বৃহস্পতিবার ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের উদ্যোগে চলমান কর্মসূচির দ্বিতীয় দিনে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে শুরু করে কৃষি মার্কেট, তাজমহল রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নূরজাহান রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সালাম বলেন, অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কিসের আদালত, কিসের কোর্ট। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ ছিলো তার অঙ্গ সংগঠন। যেভাবে নির্দেশ দিতেন, সেভাবেই কাজ করছে তারা।
তিনি বলেন, এখন পর্যন্ত যত দূর্যোগে এসেছে বিএনপি সবসময়ই জনগণের পাশে ছিলো। এবারও বন্যার্তদের পাশে সরকারের চেয়ে বিএনপিই জনগণের পাশে এসে দাড়িয়েছে। অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, আদাবর-মোহাম্মদপুরে কোনো চাঁদাবাজের স্থান হবে না। জনগণের মন জয় করে ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে কোনো প্রতিহিংসা নয়, রাজনীতিতে সহবস্থান নিশ্চিত করবে।
ডা. রফিক বলেন, আপনারা সতর্ক থাকুন। ভয়ংকর, ভয়ংকর ষড়যন্ত্র চক্রান্ত হবে। শেখ হাসিনা বসে নেই। এখনো তার মনের মধ্যে দখলদারিত্বের মনোভাব। এ ধরনের একজন ঘাতক নারীকে আশ্রয় দিয়েছে ভারত।
মন্থর গতিতে চলতে থাকা স্বাস্থ্য উপদেষ্টা ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত প্রয়োজনীয় উপকরণ সরবারহ করতে চূড়ান্ত ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা। এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফয়েজী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ আউয়াল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন সহ সভাপতি- রুহুল আমিন, সিনিয়র সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জমান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক - রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ,আব্দুল আলিমসহ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments