ডেস্ক রিপোর্ট: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ১৭ তম বার্ষিক সাধারণ সভা আজ ১৬ জানুয়ারি সোমবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিপিডিসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মোঃ হাবিবুর রহমান।
উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২২ অর্থ বৎসরের লাভ ক্ষতির হিসাব, স্থতিপিত্র, ২০২১-২০২২ অর্থ বৎসরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন ও পরিচালকবৃন্দের প্রতিবেদন উপস্থাপন এবং অনুমোদন করা হয়।
এছাড়াও সভায় আগামী ৩০জুন সমাপ্ত অর্থ বৎসরের জন্য (পরবর্তী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত) কোম্পানির বহিঃনিরীক্ষক নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয় এবং কোম্পানীর অবসর গ্রহণকারী পরিচাললকবৃন্দরে স্থলে পরিচালক নির্বাচন / পুনঃনির্বাচন করা হয়।
২০২১-২০২২ অর্থ বছরে ডিপিডিসি’র কর পরবর্তী নীট মুনাফা ১৬৬.৩৬ কোটি হওয়ায় শেয়ার হোল্ডার ও পরিচালকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।সভায় ডিপিডিসি’র পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, শেয়ার হোল্ডারগণ এবং ডিপিডিসি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments