ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বিকালে গুলিস্তানে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষণার মধ্য দিয়ে মিছিল সমাপ্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহ আলম। সঞ্চালনা করেন শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু। বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান, মোঃ ইয়াসিন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ নিজামুল ইসলাম, আইন বিষয়ক উপকমিটির সদস্য রিয়াজ উদ্দিন রুবেল, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, মাহাবুব হক, প্রচার সম্পাদক এইচ এম আনিসুর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোঃ মামুন ভূইয়া, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম, বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, সদস্য মোঃ আশিক, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখা নারায়ণগঞ্জ কমিটির সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের নৌ সেক্টরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পৈচাশিক নজীরবিহীন হত্যাকাণ্ড হচ্ছে চাদপুরে মেঘনা নদীতে এমভি আল-বাখেরা জাহাজের ৭ জন শ্রমিকের নৃশংস হত্যাকা-। এই ধরনে রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করছে এইদেশে নৌশ্রমিকরা কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ। দেশে সারের তীব্র সংকটের সময় সার পরিবহনে যেখানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণে কথা সেখানে কিভাবে এতোটা অনিরাপদ ভাবে সার পরিবহন করে? এদেশের প্রতিটি সরকার বার বার আশ্বাস দিলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয় নি। পূর্বের সরকারের ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা রাষ্ট্রের চরম ব্যর্থতার বর্হিপ্রকাশ।
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ১১ জুন হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
সব মন্তব্য
No Comments