আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ীতে ভ্রমনে এসে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- এইএচসি পরীক্ষার্থী মিহান (১৯) ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া সাজিত (১৩)।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ি পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাজিত ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে,মিহান ও ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে। পারিবারিকভাবে তারা ১৮ জন নালিতাবাড়ী সীমান্তে পর্যটন এলাকা পানিহাতায় পাহাড়ে বেড়াতে আসে।
দুপুরে পাহাড় ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবা এলাকায় গোসল করতে নামে। এসময় তারা নদীর চোরাবালিতে সাজিত তলিয়ে যায়। তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুজনেই তলিয়ে নিখোঁজ হয় । খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকেল চারটার দিকে নদীল তলদেশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।
স্বজনেরা জানায়, একটি বিয়ে উপলক্ষে আত্মীয়-স্বজন সবাই হালুয়াঘাটে এসেছিলেন। শুক্রবার বিয়ের অনুষ্ঠানের পর শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাতা পাহাড়ে বেড়াতে আসেন তারা।
জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মো,সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে তারা দ্রুত সময়ে নালিতাবাড়ী সীমান্তের পৌছে ভোগাই নদীতে তল্লাশি চালিয়ে দ্রুত সময়ের মধ্যেই লাশ দুইটি উদ্ধার করা হয়। সম্পর্কে ওই দুই শিক্ষার্থী মামাতো ফুফাতো ভাই।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments