স্টাফ রিপোর্টার: মেট্টোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে মেট্টোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
মেট্টোরেল এমআরটি-৬ এর উপপরিচালক ( জনসংযোগ ) আহসানউল্লাহ শরীফি এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্টোরেল চলাচল অব্যাহত আছে।
এরআগে, রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্টো স্টেশনসংলগ্ন এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়।
এঘটনার পর মেট্টোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর তিনটার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্টোরেল চালু করা হয়। বিয়ারিং প্যাড স্থাপন করার পর সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিকে পুরো পথে মেট্টোরেল চালু করা হয় ।
এরআগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্টোরেলে একটি রিয়ারিং প্যাড খুলে পড়েছিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
সব মন্তব্য
No Comments