নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ট্রাক চাপায় শাহাদত হোসেন(৬০) নামের এক রসুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত শাহাদত হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কৈগাতি চরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
জানা যায়, রোববার সকালে পাশ্ববর্তী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজার হাটে রসুন ক্রয় করতে আসেন রসুন ব্যবসায়ী শাহাদত হোসেন ও তার ছোট ভাই হাসেম আলী(৫৫)। শাহাদত হোসেন রসুন ক্রয় করে মুল্য পরিশোধের জন্য রাস্তার পশ্চিমপাড়ে পার হওয়ার সময় রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুল আল-রাজি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments