কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। চলমান ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষ পায়রায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কলাপাড়ায় দ্বায়িত্বরত সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কলাপাড়া উপজেলা কোটা আন্দোলনের সমন্বয়ক সাইফ আল রেদওয়ান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: সুভাষ চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ধরে রাখা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সাতক্ষীরা প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ...
বরিশাল অফিস: বরিশাল জেলার উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান লিখন গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ...
সব মন্তব্য
No Comments