স্টাফ রিপোর্টার: মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে আজ। ঈদ উদযাপনের গুরুত্বপূর্ণ এক সাথে ঈদের নামাজ আদায় করা। এবারও রাজধানী গুরুত্বপূর্ণ জামাত অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নিবেন।
বায়তুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এই জামাতের ইমামের দায়িত্ব পালন করবেন।সেখারে একসঙ্গে ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। কোন কারনে আবহাওয়া অনুকুলে না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত হবে।
এবারও বায়তুল মোকারমে ৫টি জামাত অনুষ্ঠি হবে। প্রথম জামাত সকাল ৭টা, ৮টা,৯টা এ শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতি বছরের ন্যায় দেমের সর্ববৃহৎ ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হবে। এবার সেখানে ১৮৯তম জামাত হবে। সকাল ১০টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
এবার রাজধানী ঢাকায় ১ হাজার ৪৩৫টি মসজিদ ও ১৮৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
সব মন্তব্য
No Comments