স্টাফ রিপোটার: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন উন্নয়নের জোয়ারে ভাসা বদলে যাওয়া বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত একটি সর্বাধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার ভিশন বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে।
বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ডেমরা থানা আওয়ামী লীগের আয়োজিত শেখ হাসিনার নির্দেশে মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রপাত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
বাহাউদ্দিন নাছিম বলেন,কিভাবে মানুষকে ভালবাসতে হয়,মানুষের পাশে দাড়াতে হয় তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছেন। আর পধ ধরেই চলছেন দেশরত্ন শেখ হাসিনা। তাই শেখ হাসিনার নির্দেশেই দলীয়ভাবে ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করার পরিবর্তে জনসাধারনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাড়াচ্ছে আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি লাভ করে বাংলাদেশের মানুষ আজ স্বচ্ছল অবস্থায় চলছেন। অথচ বিএনপি জামায়াতের কুচক্রি মহল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিকে ধ্বংসের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে ব্যর্থ করে দিতে এখনো নানা পরিকল্পনাসহ ভিবিন্ন ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু শেখ হাসিনার রাজনীতি হলো দেশের মানুষের মুক্তির জন্য। তাই বাংলাদেশের মানুষকে জিম্মি করে কোন আন্দোলন বা অপরাজনীতি কোনদিনও বাস্তবায়ন হবেনা। শেখ হাসিনার রাজনীতি মানুষের ভোট ও ভাতের রাজনীতি। মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। আর বিএনপির রাজনীতি হচ্ছে বিদেশীদের কাছে বাংলাদেশের নামে মিথ্যা ও অপপ্রচার মাত্র। তাই বাংলাদেশের মানুষ বিএনপি—জামায়াতের দুর্নীতিবাজদের বর্জন করেছে। তারপরও আওয়ামী লীগ আগামি জাতীয় নির্বাচনে অংশগ্রহনের জন্য সকল দলকে আহবান জানায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন ও ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল মাহমুদুল হাসান পলিন ও ডেমরা—যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এদিন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল ঈদ উপহার হিসেবে ঢাকা -৫ নির্বাচনী এলাকায় দুই হাজার কর্মহীন, অস্বচ্চল নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি উপহারের প্যাকেটে ৭ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি তৈল ও একটি ডেটল শাবান, শ্যামাই, ১ কেজি চিনি দেওয়া হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments