ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজে দক্ষতা বৃদ্ধির জন্য “ভাষা গবেষণা পদ্ধতি” শীর্ষক দুই দিনব্যাপী একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ২৭-২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সূচি অনুযায়ী Introduction: Basics of Linguistic Research এবং Linguistic Fieldwork বিষয়ে সেশন পরিচালনা করেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। Qualitative Method in Linguistic Research বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রফেসর মোহাম্মদ বিল্লাল হোসেন, Ethnographic Research in Linguistics বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, Linguistic Survey & Method বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, Theoretical Linguistic Research Method বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান, Quantitative Method in Linguistic Research বিষয়ে সেশন পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এরশাদুল হক, Research in Communication Disorders বিষয়ে সেশন পরিচালনা করেন, যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন তাওহিদা জাহান, Using Computer in Linguistic Research বিষয়ে সেশন পরিচালনা করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট বাংলা ভাষা প্রযুক্তি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মামুন অর রশীদ। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণ সমাপনী বক্তব্যে মহাপরিচালক আমাই-এর বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
সব মন্তব্য
No Comments