ডেস্ক রিপোর্ট: যাত্রী সংকটের কারণে ঢাকা-বরিশাল রুটের দ্রুতগামী নৌযান এমভি গ্রীন লাইন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে ঢাকা প্রান্ত থেকে নির্ধারিত সার্ভিসটি স্থগিত করা হয়। এর আগে সোমবার রাতে গ্রীন লাইনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়। তবে ঢাকা-কালীগঞ্জ-ভোলা (ইলিশা) রুটের এমভি গ্রীন লাইন-২ নিয়মিত চলাচল করবে।
গ্রীন লাইনের বরিশাল কাউন্টার কর্মচারী আল-আমিন জানান, সার্ভিসটি সাময়িক বন্ধ থাকবে। স্থায়ীভাবে বন্ধ করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। পদ্মা সেতু চালু হওয়ার পর নৌ-পথে যাত্রী কমেছে। এ কারণে আপাতত সার্ভিসটি স্থগিত করা হয়েছে।
গ্রীন লাইন পরিবহন ও ওয়াটার ওয়েজের জেনারেল ম্যানেজার মো. আব্দুস ছাত্তার জানান, ঈদের পর প্রতি ট্রিপে ১০০ যাত্রীও হচ্ছিল না। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমেছে। অনেকে ভাড়া কমাতে বলেছিল। তবে ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ খরচ বেশি হওয়ায় ভাড়া কমালেও যাত্রী আশানুরূপ বাড়বে না। ভাড়া কমিয়ে ক্যাটামেরান সার্ভিস অব্যাহত রাখা অসম্ভব।
আব্দুস ছাত্তার বলেন, এমভি গ্রীন লাইন-৩ এ কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেটি মেরামত করতে ডকইয়ার্ডে নিতে হবে। এতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। আবারও সার্ভিসটি চালু হবে কিনা বলতে পারেননি তিনি।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ক্যাটামেরান সার্ভিসের দুটি ওয়াটারওয়েজ জাহাজ নিয়ে ঢাকা-হিজলা-বরিশাল রুটে দিবা সার্ভিস শুরু করে গ্রীন লাইন পরিবহন। সার্ভিসটি চালুর পর জনপ্রিয়তা পায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের এক মাসের মধ্যে সার্ভিসটি সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়।
বিডি প্রতিদিন
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
সব মন্তব্য
No Comments