ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ ১৩ জুন ২০২৪ এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদুল আযহা তাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ ও আত্মত্যাগ করার দিন। তাই ঈদুল আযহা প্রতীকীভাবে পশু কুরবানি দেয়ার মধ্য দিয়ে মুসলমানদে জন্য নিজেদের প্রিয় বিস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে হাজির হয়। তারা, নিজেদের প্রিয় বস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষাকে ধারণ মানব সমাজের জন্য নিজেদের উৎসর্গ ও আত্মত্যাগের মধ্য দিয়ে যখন পরিবার—পরিজন—আত্মীয়—স্বজনদের পাশাপাশি অসহায়—নিরূপায়—অস্বচ্ছল মানুষদের সাথে নিজেদের জীবনকে ভাগাভাগি করে নেয়া হয় তখনই ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হয়। তারা বলেন, জাতি—ধর্ম—সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানুষের উৎসর্গ ও আত্মত্যাগের সাধনা ও শিক্ষা মহিমান্বিত হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments