মোংলা থেকে মোঃ নূর আলমঃ গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ সোমবার সকালে মোংলায় দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা সরকারি কলেজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নীলকমল তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ^াস রনজিৎ কুমার, মোংলা সরকারি কলেজের প্রভাষক এস এম মাহবুবুর রহমান প্রমূখ। এদিকে গণহত্যা দিবস উপলক্ষে সোমবার সকালে মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম প্রমূখ। এছাড়া সোমবার সন্ধ্যায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments