পঞ্চগড় প্রতিনিধি: মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবেন আলোচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী- মাসব্যাপী চালানো হয় প্রচার-প্রচারণা। যথারীতি করা হয় বৃহত আয়োজন। এছাড়াও পোস্টারিং, মাইকিং আর সোশ্যাল মিডিয়ার সরগরমে লোক সমাগম হয় লাখাদিক। সবশেষে আসেননি ভাইরাল বক্তা। এতে করে হতাশ হয়ে ফিরতে হয় মুসল্লিদের।
ঘটনাটি গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর)। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড খুনিয়া পাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা আয়োজন করেছিলো মাহফিলটির। এদিকে, বক্তা না আসার পেছনে প্রতারণা রয়েছে দাবি করে আয়োজকদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ইকবাল বাহার নামে পঞ্চগড়ের এক সংবাদকর্মী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী মেহেদী হাসান মিলনের মাধ্যমে তিনি লিগ্যাল নোটিশটি পাঠান। এতে অভিযুক্ত করা হয়- মাদ্রাসাটির সভাপতি আব্বাস আলী, মুহতামিম মিজানুর রহমান, পরিচালক আলতাফর হোসেন এবং মাহফিলের সভাপতি নুর হাবিবকে।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, মাহফিলের আয়োজক কমিটি দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রাখার জন্য প্রচার-প্রচারণা করেন। এরই ধারাবাহিকতায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ব্যবহার করে জেলার বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মানুষের নিকট হইতে তাফসিরুল কুরআন মাহফিল সম্পন্ন করার উদ্দেশ্যে টাকা আদায় করেন। যথারীতি ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) শিংরোড খুনিয়া পাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হলে পঞ্চগড় জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ লোকজন মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য শুনার জন্য মাদ্রাসা মাঠে হাজির হন। রাত ১১ টা পর্যন্ত অন্যান্য আলোচকরা আলোচনা করেন, কিন্তু তখনও ভাইরাল বক্তা মাওলানা মাদানী উপস্থিত না হলে ক্ষুব্ধ হন শ্রোতারা। এক পর্যায়ে আয়োজকরা জানান, মাওলানা রফিকুল ইসলাম মাদানী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। তিনি অনুষ্ঠানে আসার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন।’
আয়োজকরা ধর্মপ্রাণ মানুষের মনে ধর্মীয় অনুভতি জাগ্রত করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নাম ব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন এবং ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন।
সংবাদকর্মী ইকবাল বাহার বলেন, রফিকুল ইসলাম মাদানী আলোচনা করবেন শুনে শীত উপেক্ষা করে ২৫ কিলোমিটার দুর থেকে গিয়েছিলাম। কিন্তু গিয়ে প্রতারিত হয়েছি। আমি খোঁজ নিয়ে জেনেছি মাহফিলের আয়োজকরা রফিকুল ইসলাম মাদানীকে তাদের মাহফিলে দাওয়াতই করেননি। তার নাম ব্যবহার করে যে আয়োজন করা হয়েছে তা বক্তা জানেনও না। সড়ক দুর্ঘটনার বিষয়টিও সম্পূর্ণ সাজানো। মাহফিলের আয়োজকদের মিথ্যা প্রচারণায় সেখানে গিয়ে আমরা প্রতারিত হয়েছি। ধর্মীয় বিষয়ে এমন প্রতারণা ভবিষ্যতে যেন কেউ না করতে পারে, এজন্য আমি তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।
আইনজীবী মেহেদী হাসান মিলন বলেন, মাহফিল কমিটি অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গসহ প্রতারণা করেছে। তারা কেনো এমনটা করলো- লিগ্যাল নোটিশের মাধ্যমে এর সদুত্তর আগামী তিনদিনের মধ্যে চেয়েছি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments