ডেস্ক রিপোর্ট: ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজারে বিএনপির পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন ফেনী আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক জননেতা রফিকুল আলম মজনু।
মজনু তার বক্তব্যে বলেন,আমরা অব্যাহত ভাবে জনগণের পাশে আছি এবং ভবিষতেও পাশে থাকবো ইনশা আল্লাহ।বন্যা পরবর্তী সময়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়,তাই আপনাদের জন্য তাই এই মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। আপনারা ফ্রিতে এই সেবা পাবেন।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও জননেতা রফিকুল আলম মজনুর সার্বিক তত্বাবধানের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন সহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক বৃন্দ,জেলা যুবদল নেতা আব্দুল মোতালেব,ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল হান্নান,যুগ্ম আহবায়ক,ইউনিয়ন ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার ইব্রাহিম ও ডাক্তার লাভিম রোগীদেরকে বিনামূল্যে সেবা ও ঔষধ প্রদান করবেন।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments