ডেস্ক রিপোর্ট: ৮০ দশকের জনপ্রিয় ছাত্রনেতা শফি আহমেদ আর নেই। সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় নিজ বাসায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন । জাসদের যুগ্ম সাধারণত সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
সাবেক ছাত্রনেতা শফি আহমেদ বাংলাদেশ ছাত্রলীগ ( জাসদ সমর্থিত) এর সভাপতি ছিলেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
২০০৭ সালে জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে ঐ নির্বাচন বাতিল হয়ে যায়। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়।
আগামীকাল সকাল ১১টায় শফি আহমদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ জানাজা অনুষ্ঠিত হবে। পরে নেত্রকোনা নিয়ে যাওয়া হবে। সন্ধ্যায় নেত্রকোনা মোক্তার পাড়া মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে মা-বাবার কবরে পাশে দাফন সম্পন্ন করা হবে।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments