রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ মৃত্যু অমোঘ, চিরন্তন । মৃত্যুর কোন বয়স কিংবা সিরিয়াল নেই। তারপরেও কিছু মৃত্যু পাখির পালকের মত হালকা আর কিছু মৃত্যু পাহাড়ের চেয়েও ভারী। বানারীপাড়ার ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায়ের মৃত্যু যেন পাহাড়ের ভারীকেও হার মানিয়েছে । আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহপাঠি, বন্ধু-প্রিয়জন সবাইকে শোক সাগরে ভাসিয়ে সদা হাসোজ্জ্বল, সদালপী,পরোপকারী ও বিনয়ী সুদর্শন টকবগে যুবক সুশান্ত রায় (২৭) সড়ক দুর্ঘটনায় চির অচেনার দেশে পাড়ি জমিয়েছেন। একটি দুর্ঘটনা পরিবারসহ সবাইকে সারা জীবনের কান্নার ক্ষেত্র তৈরী করে দিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দুপুরে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের মাছরং ব্রিজে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) নিহত ও ইজিবাইক চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। নিহত সুশান্ত রায় বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বন্দর বাজারের মৎস্য ব্যবসায়ী সুধীর রায়ের ছেলে। লেখাপড়ার পাশাপাশি সুশান্ত রায় বন্দর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান ( মৎস্য আড়ৎ) পরিচালনা করতেন। তার এ বছর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কথা ছিল। জানা গেছে, সোমবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার কুনিয়ারী এলাকা থেকে বানারীপাড়ায় আসার পথে মাছরং ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) ও চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় সুশান্ত রায়কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সুশান্ত রায় মারা যায়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। সড়ক দুর্ঘটনায় সদালপী ও বিনয়ী সবার প্রিয়জন সুশান্ত রায়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments