মোঃ মহশীন আলী, রংপুর অফিস: শনিবার ১১ অক্টোবর সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার টিআই মোঃ হারুণ অর-রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ (ষাট) জন ভাতাভোগী সদস্যগণসহ ভিডিপি সদস্য/সদস্যা স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সংস্কারমূলক কার্যক্রম সম্পাদন করেন। জনস্বাস্থ্য রক্ষায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে এলাকায় ঝোঁপঝাঁড়, নালা-নর্দমা ও ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এছাড়াও ভাঙা রাস্তা মাটি কেটে সংস্কার করা, বিভিন্ন স্মৃতিফলকসহ রাস্তার পাশে অবস্থিত মাইলফলক সংলগ্ন ঝোঁপঝাঁড় পরিষ্কার করেন।
উক্ত কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রানীশংকৈল উপজেলার আনসার ও ভিডিপি অফিসের টিআই মোঃ হারুণ অর-রশিদ এবং সংশ্লিষ্ট ভাতাভোগী সদস্যসহ ভিডিপি সদস্য/সদস্যাদের এই জনকল্যাণমূলক ও উদ্যোগী কর্মকাণ্ড পরিচালনার জন্য জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন অংশগ্রহণকারী সবার প্রশংসা করে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments