কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমেছে পর্যটকের। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে শুক্রবার সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকরা সমুদ্রে সাঁতার কাটাসহ প্রিয়জনদের সাথে আনন্দ উন্মদনায় মেতেছেন। বাড়তি পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। তবে এ সকল পর্যটকদের মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। অনেকেই ব্যবহার করছেনা মাস্ক। অনেকেই মানছেনা সামাজিক দূরত্ব। তবে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রনের সংক্রমন ঠেকাতে সৈকতে ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করতে দেখা গেছে।
স্থানীয় ও পর্যটক ব্যবসায়িরা জানান, বরিশাল-কুয়াকাটা সড়কের লেবুখালী পয়েন্টে 'পায়রা সেতু' চালু হওয়ায় পর্যটক বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারে ভ্রমণপিপাসুরা এখানে ছুটে আসে। উপভোগ করছেন সাগরের সৌন্দর্য, একই স্থান থেকে সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ দৃশ্য। সৈকত জুড়ে পর্যটকের ঢল। শামুক-ঝিনুকের দোকানসহ বিপনী বিতানগুলোতে রয়েছে পর্যটকদের উপচেপড়া ভিড়।
তবে করোনা পরিস্থিতিতে গত দেড় বছর কুয়াকাটায় হোটেল ব্যবসায় মন্দা পরিস্থিতি ছিল। এসময় প্রত্যেকটি হোটেলের মালিদের লোকসান গুনতে হয়েছে। কর্য করে কর্মচারীদের বেতন দিতে হয়েছে বলে একাধিক আবাসিক হোটেল ব্যবসায়ি বলেছেন।
সৈকত লাগোয়া আচার ও ঝিনুক ব্যবসায়ী খাইরুল ইসলাম সংগ্রাম জানান, বেশি পর্যটক আসায় তাদের বিক্রিও বেড়েছে। তবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পর্যটকের সংখ্যা বেশি থাকে।
আবাসিক হোটেল 'সমুদ্র বাড়ি রিসোর্টের' পরিচালক জহিরুল ইসলাম মিরন বলেন, তাদের হোটেলে স্বাস্থ্য বিধি মেনেই রুম বুকি দেয়া হচ্ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো.আবদুল খালেক বলেন, অনেক পর্যটক আসায় পর্যটন পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে মাইকিং করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
সব মন্তব্য
No Comments