ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরাইলি আক্রমণকে ইসরাইল-হামাস সংঘাত উল্লেখ করে রাজনাথ সিংহের প্রদত্ত বক্তব্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উদ্বেগজনক। এ বক্তব্য সম্পর্কে আমরা ভারত সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছি।”
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের ওই দেশের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনায় মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং ওই বক্তব্যে বাংলাদেশকে উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, যা প্রচার মাধ্যমে আমরা জেনেছি, সেটি অগ্রহণযোগ্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ইসরাইল-হামাস যুদ্ধ, যা প্রকারান্তরে সাম্রাজ্যবাদের মদদে ইসরাইলের চাপিয়ে দেওয়া, ওই যুদ্ধ এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে তুলনা করা হয়েছে তা একেবারেই অনাকাক্সিক্ষত এবং উদ্বেগজনক।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ বিষয়ে ভারত সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
একইসঙ্গে ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান নেতৃবৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments