স্টাফ রিপোটার: বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
সোমবার (৫ জুন) বিকাল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ.এম. রেজাউল করিম রেজার নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিপিও মোড় হয়ে বায়তুল মোকারম দক্ষিণ গেইট, গুলিস্তান হল মার্কেট হয়ে যুবলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাপ্তি হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে বিএনপি জামায়াতের দেশ বিরোধী সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য রাজপথে থেকে প্রতিটি নেতাকমী প্রতিহত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, আবু সাঈদ মোল্লা, দ্বীন মোহাম্মদ খোকা, সৈয়দ আহম্মেদ, মাহবুবুর রহমান পলাশ, যুগ্ম সাধারন সম্পাদক জাফর আহম্মেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোফরান গাজী, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-সমবায় সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, সহ-সম্পাদক নাজির উদ্দিন আহম্মেদ, মোঃ নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মোল্লা, হাবিবুর রহমান পারভেজ, হারুনুর রশিদ, সাঈদ হাসান শিশির, সদস্য গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম বাচ্চু, মোঃ এম.আর. মিঠু, ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত ওয়ার্ড যুবলীগের ও সাবেক ছাত্রনেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
সব মন্তব্য
No Comments