রাহাদ সুমন, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শাশুড়ির সাথে অভিমান করে তমা (২৪) নামের এক সন্তানের এক জননী গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লবনসারা গ্রামের পরিতোষ বৈদ্যর স্ত্রী।
জানাগেছে, পুত্রবধু ও শাশুড়ির মধ্যে নানান বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকতো। তারই ধারাবাহিকতায় ২৪ মার্চ রবিবার সকালে শাশুড়ির সাথে সাংসারিক কাজকর্ম নিয়ে পুত্রবধু তমার কথা-কাটাকাটি হয়।
বেলা সাড়ে দশটার দিকে জানালা দিয়ে গৃহবধূ তমাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলাম জানান, এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এবং মৃত্যু রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তমার বাবার বাড়ি গোপালগঞ্জে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments