সিলেট অফিস: আইএম এফ এর নীতি নির্দেশে দেশ চালানো চলবেন। দ্রব্য মূল্যের কষাঘাতে জনজীবন বিপর্যস্থ। বাজার সিণ্ডিকেটের কারণে চাল,ডাল তেল,গ্যাস জীবন রক্ষাকারী ঔষধের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনে নাবিস্বাস উঠেছে । জনদোর্ভোগ কমাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। সবার জন্য সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে । দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে শুক্রবার বিকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ
সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি।
শুক্রবার বিকাল ৫ টায় রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, দপ্তর সম্পাদক বিনন্দ কর, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, রিক্সা ভ্যান শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদদাস,,র উপজেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আব্দুল করিম, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সরন্জিত, সদরউপজেলা কমিটির সাধারণ সম্পাদক টিটু দাস,সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক জনতা দিশেহারা। চাল-ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হয়। অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এন ডি এফ নেতৃবৃন্দ ।
সমাবেশে বক্তরা আর বলেন,এক সাম্রাজ্যবাদের বদলে আরেক সাম্রাজ্যবাদ নয়,এক দালানের বদলে আরেক দালাল নয়। জনগণের উপর চেপে বসা সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মাধ্যমে
শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আনন্দোলন বেগবান করার আহ্বান জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
সব মন্তব্য
No Comments