রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: রিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২ তম শুভ জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে শের -ই- বাংলার ঢাকায় মাযার (সমাধী) প্রাঙ্গণে তার জীবন ও কর্মের ওপর এক প্রানবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শের- ই- বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু 'র সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব মারগুব মুরশিদ, সাবেক সচিব সিরাজুদ্দীন আহমেদ, শের- ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: এমডি আবদুল লতিফ প্রমুখ। আলোচনা সভায় বক্তাগন নতুন প্রজন্মকে শের ই বাংলা একে ফজলুল হক এর মৌলিক চিন্তা, তার আদর্শ ধারণ করে একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন শের ই বাংলা ফাউন্ডেশন এর অন্যতম সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আতিকুল ইসলাম, এডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের কিবরিয়া, মাজাহারুল ইসলাম রিপন প্রমুখ
। আলোচনা সভার আগে তার সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ, জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।এদিকে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে চাখারের কৃতি সন্তান মহান এ নেতার শুভ জন্মদিন উপলক্ষে রোববার সকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর রচনা প্রতিযোগিতা,আলোচনাসভা ও দোয়া-মিলাদ এবং বাদ আসর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments