নজরুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরার তালায় শান্তি সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তালা উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার বিকালে উপজেলা চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে উপজেলা চত্বরে সমাবেশ করে যুবলীগ।
সমাবেশে যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর খেশরা ইউনিয়নের সভাপতি গোবিন্দ দাস, ১০ নাম্বার খেশরা ইউনিয়নের আহবায়ক, জাকির হোসেন, মাহিম হাসান মিলন, এছাড়া ছিলেন খেশরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সভাপতি, মালেক সানা, বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ এছাড়া তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উত্তম কুমার ঘোষ।
সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের পোশাক ও বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি, দুই পরিবারের ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু মহল একতা ...
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শ্যামল ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে।ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের পদ-পদবি ও নেতৃত্ব নিয়ে দলীয় বি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
সব মন্তব্য
No Comments