দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন পাশর্^বতী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহাগ ডাংমড়কা শ^শুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজের যাত্রীর ছাউনির সামনে দ্রুতগামী একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়লে ঘাতক ট্রাকের চাপায় সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, বাগোয়ান কলেজের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments