॥ মোঃ মাসুদ রানা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড বিএনপি'র মধ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ শে সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন বিএনপি নেতা মঞ্জুর হাসান তুফানের সভাপতিত্বে কালোখালী মধুপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় প্রধান অতিথি বলেন, এ দেশের একটি দল পি আর পদ্ধতির নামে নির্বাচনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। তারা চাই না এদের মানুষ দীর্ঘ ১৭ বছর থেকে যে ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলো সেটা ফিরে আসুক।
সুতারাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা এদেশে জনগণের ভোটারাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে তারা সাবধান হয়ে যান। তা না হলে বাংলার জনগণ জানে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয়।
তিনি আরও বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনে যে ৩১ দফা দিয়েছেন সেটা আপনারা বাস্তবায়নের জন্য কাজ করবেন।
এছাড়া উক্ত সভায় বিশেষ অতিথির মাঝে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী লস্কর, জবেদ আলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, মাসুদ রানা ছাত্রদলের
আহ্বায়ক মারুফ বিল্লাহ সদস্য সচিব মৌসুম উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments