বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে চলেছে এক শিক্ষার্থীর।
সম্প্রতি পরিবারের একমাত্র কর্মক্ষম পিতার অসুস্থতায় অর্থনৈতিক সংকটে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিত মাহাতোরের শিক্ষাজীবন প্রায় বন্ধের পথে।
প্রসেনজিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভাটারপাড়া গ্রামের পলাশ চন্দ্র মাহাতো ও কাজলী রানী মাহাতোর এর বড় ছেলে। এদিকে স্ট্রোক করে পিতার বিকলাঙ্গ অবস্থার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগতে থাকা মায়ের চিকিৎসার ব্যয় ও দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
প্রসেনজিত জানান, আমিই পরিবারের বড় সন্তান। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে কোন রকমভাবে পরিবারের সাথে দিন পার করেছি। তবে বর্তমানে গোপালগঞ্জ থাকায় নিজের অনেক খরচও বেড়েছে৷ এদিকে আর্থিক উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি পিতা অসুস্থ। এখন পর্যন্ত কোন টিউশনিরও ব্যবস্থা করতে না পারায় আমার পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পরেছে৷
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা ড. মোঃ শরাফত আলী বলেন, প্রসেনজিতের পক্ষ থেকে আর্থিক সহায়তার লিখিত আবেদনপত্র পেয়েছি। আমাদের ছাত্র কল্যাণ তহবিল কমিটিরর সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষি অনুষদের ডিন ও চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) ড. মো. মোজাহার আলী বলেন, এ বিষয়ে লিখিত আবেদন পেয়েছি। তার বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসব।
এদিকে প্রসেনজিতকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান শেখ রাসেল হলের প্রভোস্ট ও অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক শেখ ফায়েকুজ্জামান।
তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থী আমাদের সন্তানতুল্য। তাদের বিপদাপদে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। অর্থের জন্য প্রসেনজিতকে হেরে যেতে দিব না। পড়াশোনা চালিয়ে নেবার জন্য তিনি ব্যক্তিগতভাবে প্রসেনজিতের পাশে থাকবার বিষয়ে আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments