মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
রবিবার ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক,রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল,রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা,বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি,যুব মহিলা লীগের সাবেক অপু উকিল,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও পরিচালকবৃন্দ, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. চিত্তরঞ্জন দাস, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক,মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা,রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী তানসেন ওয়াহেদ তাসকিন,রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ,রাসিকের শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু,রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর,রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, রামেক ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড ...
ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ...
.স্টাফ রিপোর্টার: দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সর্বদলীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে জরুরি ট্রান্সফোর্স গঠন করতে হবে যাতে বুকের ধন হারানো পরিবারগুলো মনে করেন তাঁরা এক ...
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
সব মন্তব্য
No Comments