স্টাফ রিপোর্টার জাতীয় শোক দিবসে দুই হাজার দরিদ্র পরিবারের মাঝে মাসব্যাপী বিনামূল্যে খাদ্য ও গরীব ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করেছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান মান্নান স্কুল এণ্ড কলেজ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে গরীব ২০টি পরিবারের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। এরআগে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষনা করা হয় এবং সাপ্তাহে তিন দিন ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে দুপুরের এক বেলা খাবার বিতরণ করা হয়। এতে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মান্না স্কুল এণ্ড কলেজ এর সার্বিক সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এই আয়োজন করেন।
মান্নান স্কুল এণ্ড কলেজ’র সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচনক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পূর্বাঞ্চল প্রেসক্লাব এর সভাপতি সারোয়ার আরিফ উদ্দিন, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা ও ঢাকা-৫ আসেনর এমপি কাজী মনিরুল ইসলাম মনু‘র ব্যাক্তিগত সহকারি জিয়াউদ্দিন জিয়া, মান্নান স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, গর্ভনিংবডির সদস্য মো: আনোয়ার হোসেন চৌধুরী, সুনিল চন্দ্র সরকার, হালিমা আখতার, খালেদ আহমেদ শিশির, মাহমুদুল্লাহ,্ রতন চন্দ্র সরকার, আওয়ামী মৎসজীবী লীগ ঢাকা মহানগর দক্ষিনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ইউনূস আলী (সাদ্দাম) সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কাজী মনিরুল ইসলাম বলেন, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী একজন জনদরদী মানুষ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় অসুস্থ-অবহেলিত, নির্যাতিত-নিপিড়িত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই আয়োজকদের অনুরোধ করবো এধরনের অনুষ্ঠানের মধ্যদিয়ে অবহেলিত গরীব-দু:খি মানুষের পাশে দাড়াঁবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। পরিশেষে মিলাদ মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সিলেট অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ ...
স্টাফ রিপোর্টার: চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেওয়া বাংলাদেশের ডেপুটি স্পীকারের নেতৃত্বাধীন সংসদীয় দল আজ ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু-নারীসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর ...
সব মন্তব্য
No Comments